এসএমই ঋণ বিতরণে বিডিবিএল’র সাফল্য

আপডেট : ১৩ মে ২০১৩, ১৯:৫৭
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ২০১২ সালে বাংলাদেশ ব্যাংকের এসএমই পারফরমেন্স র্যাংকিংয়ে দেশের সবগুলো রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সেরা নির্বাচিত হয়েছে। এসএমই ঋণ মঞ্জুরিতে মহিলা উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদান, সার্ভিস সেক্টরে লক্ষ্যমাত্রা পূরণ ও প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বিডিবিএল পূর্ণ পয়েন্ট লাভ করেছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ড. মো: জিল্লুর রহমান বলেন, ব্যাংকের ঋণ পোর্টফোলিও সমৃদ্ধ করার লক্ষ্যে অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ প্রকল্প ও অভিজ্ঞতাসম্পন্ন উদ্যোক্তাগণকে ঋণ মঞ্জুর ও বিতরণ করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি