শাহজালাল ইসলামী ব্যাংকের ১২ বছর পূর্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী কর্মসূচি পালিত

আপডেট : ১৩ মে ২০১৩, ১৯:৫৭
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১২ বছর পূর্তি উপলক্ষে ৯ মে ব্রাহ্মণবাড়িয়া শাখায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকালে কোরআন খতম ও মোনাজাতের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সাড়ে ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন শাখার ব্যবস্থাপক ও এসএ ভিপি মোঃ শোয়েব ইসলাম চৌধুরী, এ গফুর এগ্রো ফার্মের উত্তরাধিকারী রাইয়ান আনছারী রিকি, মান্নান ফুড ইন্ড্রাস্টির ব্যবস্থাপনা অংশীদার মোঃ হাবিবুল্লাহ কাউসার, ব্যাংকের উপ-ব্যবস্থাপক ও এফএভিপি শাহাদত বখত শাহেদ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সুধী সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।