গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৩ মে ২০১৩, ২০:০৬
দুই পায়ের সহায়তায় একটি বলকে একটানা শূন্যে ভাসমান রাখার কসরত দেখিয়ে ২০১০ সালের জুন মাসে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান যুক্তরাজ্যের অধিবাসী ড্যান ম্যাগনেস। দু’পায়ের সাহায্যে একটি বল নিয়ন্ত্রনের এই কসরত অনেকে দেখাতে পারলেও ম্যাগনেস মূলত রেকর্ডটি গড়েন একটানা সবচেয়ে বেশি সময় এই বল নিয়ন্ত্রণের মাধ্যমে। হংকংয়ের অলিম্পিয়ান সিটিতে মুস প্রোডাকশন লিমিটেডের আয়োজিত এক প্রদর্শনীতে একটানা ২৬ ঘণ্টা একটি ফুটবলের নিয়ন্ত্রণ ধরে রেখে এই রেকর্ডটি গড়েন ড্যান ম্যাগনেস।