এবার আইটেম গানে নার্গিস ফাখরি

আপডেট : ১৩ মে ২০১৩, ২১:০১
মালাইকা, ক্যাটরিনা, কারিনা, মল্লিকা, প্রিয়াঙ্কা চোপড়া ও সানি লিওনির ধারাবাহিকতায় এবার আইটেম গানে দেখা যাবে ‘রকস্টার’খ্যাত অভিনেত্রী নার্গিস ফাখরিকে। এক ছবিতেই বাজিমাত করেছেন বলিউডকে। এবার আইটেম গান দিয়ে দ্বিতীয়বারের মতো ধামাকা সৃষ্টি করতে চাচ্ছেন তিনি। জানা গেছে, একেবারেই খোলামেলা পোশাকে পারফর্ম করবেন ‘ফাটা পোস্টার, নিকলা হিরো’ শিরোনামের চলচ্চিত্রের এই আইটেম গানে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শহীদ কাপুর ও ইলেনা ডি ক্রুজ। পুরো আইটেম গানটি ধারণ করা হবে বরফের উপর। উল্লেখ্য, খুব শীঘ্রই নার্গিস ফাখরি নতুন দুইটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। ইয়াশ রাজ ফিল্মসের একটি চলচ্চিত্রে কাজ করবেন এ ছাড়া জন আব্রাহামের বিপরীতে ‘মাদ্রাজ ক্যাফে’ শিরোনামের একটি ছবির কাজও শুরু করবেন শিগগিরই।