গত ৭ ফেব্রুয়ারি পিএসসির ওয়েব সাইটে ৩৪তম বিসিএস পরীক্ষা-২০১৩ এর বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে চাকরি প্রার্থীর বয়সসীমা ১ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে ৩০ বছর (সাধারণ কোটা) ও ৩২ বছর (বিশেষ কোটা) উল্লেখ করা হয়। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের অবসরে যাওয়ার বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর এবং মুক্তিযোদ্ধাদের জন্য ৬০ বছর করা হয়েছে। ফলে আগামী দুই বছর পর্যন্ত কোনো সরকারি প্রতিষ্ঠানে পদ শূন্য না হওয়ায় দিন দিন শিক্ষিত হাজার হাজার বেকার ছেলে-মেয়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারি চাকরির প্রবেশের বয়স ৩৫ বছর করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা হচ্ছে। যাদের বয়স জানুয়ারি মাসে ৩০/৩২ বছর পূর্ণ হয়েছে এবং যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য অপেক্ষা করছিল তারা অল্প কিছুদিনের জন্য বয়সসীমা শেষ হওয়ায় বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। তাই ৩৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তির সংশোধন করে বয়সসীমা ১ জানুয়ারি ২০১৩ করার জন্য পিএসসি চেয়ারম্যান সমীপে বিনীত আবেদন জানাচ্ছি।
কামাল হায়দার,
রায়পুরা, নরসিংদী
