সরকারি নির্দেশ অনুযায়ী দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ছ’ হাজার সহকারী গ্রন্থাগারিক নিয়োগ দেয়া হয় তিন বছর আগে। দীর্ঘ ৩ বছরেও চাকরি এমপিওভুক্ত না হওয়ায় আমরা সহকারী গ্রন্থাগারিকরা পরিবার-পরিজন নিয়ে অতিকষ্টে দিন পাড় করছি। পূর্ব ঘোষণা অনুযায়ী মাত্র ১২১ জন সহকারী গ্রন্থাগারিকের চাকরি এমপিওভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে এমপিওবিহীন অনেক সহকারী গ্রন্থাগারিকের সরকারি চাকরির বয়সসীমা শেষ হয়ে গেছে। এ অবস্থায় এমপিওবিহীন সহকারী গ্রন্থাগারিকদের চাকরি দ্রুত এমপিওভুক্তির জন্য মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে সনির্বন্ধ আবেদন জানাচ্ছি।
হাফিজুর রহমান, সহকারী গ্রন্থাগারিক,
ফুলজোড় রহিম জাফর উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর
