মে ধা বী মু খ

আপডেট : ১৩ মে ২০১৩, ২১:৫৯
পাপিয়া সুলতানা নাতাসা পাপিয়া সুলতানা নাতাসা এসএসসি পরীক্ষায় মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার বাবা সহীদুল ইসলাম একজন ব্যবসায়ী, মা রওশন আরা বেগম গৃহিণী। ফারিহা আফরিন খাঁন ফারিহা আফরিন খাঁন এবারের এসএসসি পরীক্ষায় মানিকনগর মডেল হাইস্কুল, ঢাকা থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ আমজাদুর রহমান খাঁন বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা এবং মাতা জেসমীন খোন্দকার গৃহিণী। ইশরাত জাহান স্বর্ণা ইশরাত জাহান স্বর্ণা মতিঝিল মডেল হাইস্কুল এন্ড কলেজ থেকে এসএসসি (বিজ্ঞান) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে লাক্সারী ফ্যাশন-এর প্রতিষ্ঠাতা জিএম আনোয়ার হোসেন এবং নাজমা আনোয়ারের ২য় সন্তান। আমেনা আক্তার (রুনা) এবারের এসএসসি পরীক্ষায় আমেনা আক্তার (রুনা) কুমিল্লার কচুয়া উপজেলার নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ শরীফ উল্ল্যা পাটওয়ারী পোষ্ট মাষ্টার ও মাতা নাসরিন আক্তার গৃহিণী। পিংকী রবিদাস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পিংকী রবিদাস এবারের এসএসসি পরীক্ষায় কামুদপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে মৃত হরিচরণ রবিদাস ও মা জানকি রবিদাসের কন্যা। সে দরিদ্র পরিবারের সন্তান। জান্নাতুল ফেরদাউস ঐশী জান্নাতুল ফেরদাউস ঐশী এবারের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে জেলা মত্স্য অফিসের কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম ও শিক্ষিকা শাহানা সুলতানার কন্যা। শারমীন সুলতানা মিকো শারমীন সুলতানা মিকো এ বছর এসএসসি পরীক্ষায় ঢাকার ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মোশারফ হোসেন ভুঁইয়া একজন সরকারি কর্মকর্তা ও মা তানজিরা ভুঁইয়া গৃহিণী। তৈয়বা জাহান (প্রভা) তৈয়বা জাহান (প্রভা) এবারের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে এনজিও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস ও হিসাব রক্ষক নাসিমা আক্তারের একমাত্র কন্যা। রাজিয়া সুলতানা জেরিন এবারের এসএসসি পরীক্ষায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে রাজিয়া সুলতানা জেরিন। তার বাবা জাহিরুল ইসলাম ও মা ফাতেমা বেগম। মেহেদী হাসান শোভন মোঃ মেহেদী হাসান শোভন কুমিল্লা বোর্ডের অধীনে মনোহরগঞ্জের বিপুলাসার আহম্মদ উল্যা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মোঃ শরীফ হোসেন এবং মাতা নাসরীন বেগম। মারিয়া কিবতিয়া সারা বরগুনার আমতলী পৌরসভার মো. আবজাল হোসেনের মেয়ে মারিয়া কিবতিয়া সারা এ বছর এসএসসি পরীক্ষায় মফিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সারার বাবা বিআরডিবি এর কর্মকর্তা এবং মা সামসুন্নাহার নিলু গৃহিণী। মো. নান্টু মিয়া বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের মো. নান্টু মিয়া গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি (ভকেশনার) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার বাবা আবদুল সত্তার জোমাদ্দার রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মা শেফালী একজন গৃহিণী।