২০১৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাসের কৃতিত্ব অর্জন করেছে দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। খবর ইত্তেফাক সংবাদদাতাদের।
চৌদ্দগ্রাম (কুমিল্লা):কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চৌদ্দগ্রাম উপজেলায় শতভাগ পাস করেছে ১০টি স্কুল। সেগুলো হলো; মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়, আমির হোসেন চৌধুরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়, হাজী মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, সাকছি সৈয়দ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়, ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়, ফেলনা উচ্চ বিদ্যালয়, আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয়, জয়মঙ্গলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ফয়জুন্নেছা আইডিয়াল বালিকা বিদ্যালয় ও বগৈর বালিকা বিদ্যালয়। এছাড়া কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ওই মাদ্রাসা থেকে ২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৭ জন। বাকি ১৭ জন এ গ্রেড পেয়েছে।
সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া উপজেলায় এবার শতভাগ পাস করেছে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো: নিংগইন জোড়মল্লিকা দ্বিমুখী, বেলোয়া, বোয়ালিয়া, সাতপুকুরিয়া, বিলদহর, নূরপুর, নিশ্চিন্তপুর, কতুয়াবাড়ী, সোনাঘাটী ও সাঐল উচ্চ বিদ্যালয়, আয়েশ বছিরুল ও মহিষমারী দাখিল মাদরাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
জীবননগর (চুয়াডাঙ্গা): এবারের এসএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও সিংনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১১ জন।
ধামরাই: এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। পাসের হারের দিক থেকে স্কুলটি ধামরাই উপজেলায় শীর্ষস্থান অধিকার করেছে বলে জানান ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।
মধুখালী (ফরিদপুর): মধুখালী উপজেলায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ছাত্রছাত্রী পাস করেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাহমুদুননবী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন, ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ জন। মাদ্রাসার দাখিল পরীক্ষায় শতভাগ পাস করেছে মেগচামী দাখিল মাদ্রাসা, মধুখালী শাহ্ হাবিব দাখিল মাদ্রাসা, চরবামুন্দি ইয়াছিন আলী দাখিল মাদ্রাসা, ব্যাসদি হাজি আ. গণি দাখিল মাদ্রাসা এবং আড়পাড়া কামারখালী এম ইউ এন সিনিয়র মাদ্রাসা।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ):২০১৩ সালে দাখিল পরীক্ষায় সিরাজদিখান উপজেলার ইসলামপুর কামিল মাদ্রাসায় শতভাগ ছাত্র উত্তীর্ণ হয়েছে। এ বছর মোট ৩২ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে ৬ জন এ প্লাস, ২২ জন এ গ্রেড ও ৪ জন এ মাইনাস পেয়েছে।
রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এ বছর ৩টি বিদ্যালয় ও ৩টি মাদ্রাসা থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠানগুলো হলো: উপজেলার কাউখালি আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়, কোদালা উচ্চ বিদ্যালয়, পশ্চিম শিলক বেদৌরা আলম উচ্চ বিদ্যালয় এবং দাখিল পরীক্ষায় চন্দ্রঘোনা তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসা, নুরুল উলুম কামিল মাদ্রাসা ও নুরিয়া ছত্তারিয়া দাখিল মাদ্রাসা থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
