গতকাল সোমবার দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান মরহুম আইয়ুব হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বাদ আসর সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদ ও দৈনিক ইত্তেফাক খুলনা অফিসের পক্ষ থেকে খুলনা ব্যুরো অফিসে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদের সভাপতি এ কে এ সরোজ নুন। বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ও খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রবীণ আইনজীবী। এডভোকেট এনায়েত আলী, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, জেলা জাতীয় পার্টি (এ) সভাপতি শফিকুল ইসলাম মধু, জাতীয় পার্টি (জেপি) নেতা হায়দার আলী হাওলাদার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন প্রমুখ।
