আবদুল কাদের মাস্টার
রামগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবক মুক্তিযোদ্ধা আবদুল কাদের মাস্টার (৬৫) গত শনিবার নান্দিয়ারা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে গত রবিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
