আশ্রাব আলী হাওলাদার
ঝালকাঠির রাজাপুর সদর নিবাসী আশ্রাব আলী হাওলাদার (৯৫) গত রবিবার বার্ধক্যজনিত কারণে রাজাপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
নিয়াজুল হামিদ সাকের
দৈনিক শ্যামল সিলেটের মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল হামিদের একমাত্র ছেলে শমশেরনগরস্থ বিএএফ শাহীন কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র নিয়াজুল হামিদ সাকের (১৩) ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে গত রবিবার রবিরবাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রবিরবাজার সুলতানপুরস্থ শাহী ঈদগাহ মাঠে গত সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আবু হানিফ
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু হানিফ (৪২) গত রবিবার নিজ বাসভবনে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি মা ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সুকুমার দেবনাথ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামের বাসিন্দা বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর তবলা বাদক ও সংগীতশিল্পী ওস্তাদ সুকুমার দেবনাথ (৫০) গত রবিবার নিজ বাড়িতে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আমিনুল ইসলাম চৌধুরী
দিনাজপুর কেবিএম কলেজের অধ্যক্ষ সাইফুদ্দিন আখতারের ভাগ্নে ও সার ব্যবসায়ী আমিনুল ইসলাম চৌধুরী (৪৮) গত রবিবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে দিনাজপুরে এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
সন্ধ্যা রানী দাস
বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত পঙ্কজ কুমার দাসের স্ত্রী সন্ধ্যা রানী দাস (৭৩) গতকাল ক্ষেত্রিপাড়াস্থ নিজ বাসভবনে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ৪ কন্যাসহ আত্মীয়-স্বজন রেখে যান।
