জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আজ মঙ্গলবারের পূর্ব নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম জানিয়েছেন, মঙ্গলবারের পরীক্ষাগুলো আগামী ১৮ মে শনিবার নেয়া হবে। সকালের পরীক্ষা সকাল ১০টায় এবং বিকালের পরীক্ষা দুপুর ২টায় শুরু হবে।
আজ মঙ্গলবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে সকালে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এবং বিকালে সংস্কৃত দ্বিতীয় পত্র ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। হরতালের কারণে এ নিয়ে সাত দিনে এইচএসসি ও সমমানের ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়েছে।
