স্থানীয় শিল্প উদ্যোক্তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের সরকার প্রতিবছর দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কাজের জন্য ২৫ হাজার নতুন শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০৩০ সাল পর্যন্ত এ হারে অভিবাসী শ্রমিক নেয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে সিঙ্গাপুরের সরকারি সূত্রে জানা যায়।
এদিকে এ দেশে অভিবাসী শ্রমিকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সিঙ্গাপুরের মানবসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০০৭ সালে সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকের সংখ্যা ছিল ৯ লাখ ৮শ জন, ২০০৮ সালে ছিল ১০ লাখ ৫৭ হাজার ৭শ জন, ২০০৯ সালে ছিল ১০ লাখ ৫৩ হাজার ৫শ জন, ২০১০ সালে ছিল ১১ লাখ ১৩ হাজার ২শ জন, ২০১১ সালে ছিল ১১ লাখ ৯৭ হাজার ৯শ জন এবং ২০১২ সালে অভিবাসী শ্রমিকের সংখ্যা ১২ লাখ ৩৪ হাজার ১শ জনে উন্নীত করা হয়।
