শপথ নিলেন এমপি আবদুল মালেক

আপডেট : ১৩ মে ২০১৩, ২২:৫২
নওগাঁ-৫ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. আবদুল মালেক শপথ গ্রহণ করেছেন। গতকাল সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার অফিস কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। গত ৬ মার্চ সিঙ্গাপুরে চিকিত্সাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল জলিল ইন্তেকাল করায় আসটি শূন্য হয়। আর চলতি মাসের ৬ তারিখে আবদুল মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শপথ গ্রহণের সময় চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদসহ বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।