রাজধানীর গুলশানে দুইটি দোকানে রবিবার রাতে ডাকাতি হয়েছে। একটি পিকআপ ভ্যানে করে ৬/৭ জন ডাকাত এসে রাত ১টার দিকে ঐ দুইটি দোকানে হামলা চালিয়ে প্রায় সোয়া দুই লাখ টাকা লুট করেছে। এ ঘটনায় ঐ দুই দোকানের কর্মচারী মালেক ও মামুন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।