১৫ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ১ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৪ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র। আপনার শুভসংখ্যা: ৬। শুভবার শুক্রবার। শুভরত্ন:হীরক।
প্রকৃতিগতভাবে আপনি: আবেগ ও অনুভূতিপ্রবণ। আপনি সৌন্দর্যপ্রিয়, মিশুক ও সামাজিক। সত্য ও সুন্দরের প্রতি আপনার আকর্ষণ দুর্নিবার। অন্যের ভালোবাসার সাথে সাথে সহজে প্রভাবিত করতে পারেন। নেতৃত্বের গুণাবলীও আছে আপনার মধ্যে। কোন বাধাই আপনাকে লক্ষ্যপথ থেকে বিচ্যুত করতে পারে না। বিলাসব্যসনের মোহকে সংযত করে জীবনের মহত্তম লক্ষ্যে উপনীত হওয়ার সংগ্রামেই আপনি সবচেয়ে বেশি সুখী হতে পারেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী ক্যাথারিন এনপোর্টার, মহাকবি দান্তে, জেমস মেসন, মাধুরী দীক্ষিত, হিমালয় অভিযাত্রী তেনজিং নরগে, জরিনা আকতার, ইসমাইল হোসেন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। অহেতুক বাধা সৃষ্টি হতে পারে। তবে নিজে চেষ্টা করে সমস্যা সমাধান করতে পারবেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। হঠাত্ অসুস্থবোধ করতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কিছু অর্থ আসতে পারে। তবে সঞ্চয় প্রচেষ্টা সফল নাও হতে পারে। কোন বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। ধর্মীয় কাজে নিয়োজিত হতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ কমিশন এজেন্ট হিসেবে ভালো করবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে। পরিশ্রম বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে বিবেচনা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ কিছু সুযোগ হাতে আসতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাবার চেষ্টা করুন। দাম্পত্য পরিবেশ অনুকূলে থাকবে। মান- অভিমানকে গুরুত্ব দেয়ার চেষ্টা করুন। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে লাভবান হবেন। যাত্রা ও যোগাযাগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। অশান্তি দেখা দিতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। অকারণে ব্যয় পরিহার করার চেষ্টা করুন। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। দূরের যাত্রা শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুরা শক্তি বৃদ্ধির চেষ্টা করবে। সতর্ক হয়ে চলাফেরা করুন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ হবে না। যোগাযোগ শুভ হবে না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ব্যয় কমাবার চেষ্টা করুন। অন্যথায় দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। রফতানিকারকদের জন্য দিনটি শুভ নয়। ব্যাবসায়িক কাজকর্মে বাধাগ্রস্ত হতে পারেন। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কলকারখানায় ব্যক্তিদের সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। আজ কোনো আঘাত পাওয়ার সম্ভাবনা আছ। প্রবাসীদের জন্য দিনটি শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। আপনজন কারো অসুস্থতায় উদ্বিগ্ন হবেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। অনাদায়ী টাকা আদায় করা কঠিন হবে। নতুন কোনো কাজকর্মে হাত না দিলেই ভালো করবেন। মন বিক্ষিপ্ত থাকার ফলে কোনো কাজে অগ্রগতি নাও হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। অকারণে ব্যয় পরিহার করার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ বেকারদের কমংসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে যে ধরনের চাকরির যোগ্যতা আছে বলে মনে করেন সেখানেই চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিরোধ সৃষ্টি হতে পারে। এসব ক্ষেত্রে কারো উপর মধ্যস্থতার দায়িত্ব না দিলেই ভালো করবেন। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
