, নবম শ্রেণি
একটি জাতিকে সুন্দর ভাবে গঠন করার জন্য শিক্ষার কোন বিকল্প নাই। আর শিক্ষার প্রধান উত্সগুলোর একটি হল বিদ্যালয়। জাতির প্রতি দায়বদ্ধতায় অগাধ বিনম্র শ্রদ্ধায় ১৯৬৩ সালে নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠিত হয়। তত্কালীন স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) মোঃ আইয়ূব আলী পি.এস.সি এবং এলাকার বেশ কিছু শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তির আন্তরিক প্রচেষ্টায় ৫.৫ বিঘা জমির উপর এই সুবিশাল প্রতিষ্ঠানটি শিক্ষা ক্ষেত্রে অদ্যাবধি অবদান রেখে আসছে। শিক্ষার প্রতি শ্রদ্ধা রেখেই উদ্যমী মানুষগুলোর সার্বিক প্রচেষ্টায় যাত্রা শুরু নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজটির। যাত্রা শুরুর পর থেকেই অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে নওয়াব হাবিবুল্লাাহ্ মডেল স্কুল এন্ড কলেজটি ২০০০ সালে ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি, স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) মোঃ আইয়ূব আলী পি.এস.সি তাঁর যোগ্য হাতে হাল ধরেছিলেন ফান্ডশূন্য প্রতিষ্ঠানটির। শিক্ষক এবং শিক্ষার্থীরাও পেয়েছিল সেই সুমহান পুরুষের সান্নিধ্য। কিন্তু ভাল প্রতিষ্ঠানপ্রধান ব্যতীত ভাল শিক্ষা প্রতিষ্ঠান গঠন করা সম্ভব নয় বিধায় ২০০৪ সালে তত্কালীন সভাপতি, স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) মোঃ আইয়ূব আলী পি.এস.সি হাতেই নিয়োগ প্রাপ্ত হন আরেক কিংবদন্তি শিক্ষানুরাগী, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক মোঃ শাহিনুর মিয়া। তাঁর সুদৃঢ় নেতৃত্ব, যোগ্য পরিচালনা এবং তার সাথে যুক্ত হয় উদার চিত্তের কিছু মহান গভর্নিং বডির সদস্যবৃন্দ। তাঁদের সার্বিক সহযোগিতায় এবং মো: শাহিনুর মিয়ার যোগ্য নেতৃত্বে তাঁর যোগদানের তিন বত্সরের মধ্যে ২০০৭ সালে এসএসসি’র ফলাফলে ঢাকা বোর্ডের ১২তম স্থান লাভ করে। সূচনা হয় আরেক দিকপাল নির্মাণের। অব্যাহত আছে ফলাফল প্রকাশের ধারা। এসএসসি ফলাফলে ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১,২০১২ সালে জিপিএ ৫ প্রাপ্তসহ ১০০% পাশের হার। পিএসসিতে প্রথম বছরেই শতভাগ পাশসহ জিপিএ ৫ পায় অধিক সংখ্যক শিক্ষার্থী। জেএসসিতে জিপিএ ৫ সহ শত ভাগ পাশের ধারা অক্ষুণ্ন রেখে ২০১২ সালে উত্তরা থানায় প্রথম স্থান লাভ করে। তখনকার সুযোগ্য গভর্নিং বডির সভাপতি সালাউদ্দিন মাহমুদ এর সহযোগিতায় এবং অধ্যক্ষ মো: শাহিনুর মিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় ২০০৯ সালে কলেজ শাখা চালু করেন। সুযোগ্য সভাপতি আলহাজ্জ্ব হাবিব হাসানের সার্বিক সহযোগিতায় এবং অধ্যক্ষ মো: শাহিনুর মিয়ার নেতৃত্বে সকল শিক্ষক/শিক্ষিকাদের কঠোর পরিশ্রমে প্রথম বছরেই শতভাগ পাশ নিশ্চিত করেন। দেশপ্রেমই যার জীবনের ব্রত, শিক্ষা যার আদর্শ, মুক্ত যার বুদ্ধি বর্তমান গভর্নিং বডির সভাপতি এডভোকেট মোঃ আবু হানিফ এবং মুক্তমনা উদার চিত্তের কলেজ শাখার অভিভাবক সদস্য মোঃ জাহাঙ্গীর আলম ও সিরাজুল ইসলাম, মাধ্যমিক শাখা তরুণ প্রাণের উদ্দীপনায় শিক্ষার প্রতি নিবেদিত প্রাণ মোঃ মহসীন সরকার ও মাজহারুল ইসলাম, প্রাথমিক শাখার শিশুমনের বিকাশের লক্ষ্যেই মাহবুব আলম শিপন ও তাজুল ইসলাম সহ অধ্যক্ষ মো: শাহিনুর মিয়া নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এম.পি কলেজের একটি নতুন ভবনের উদ্বোধন করে আরেক ধাপ এগিয়ে যেতে সহযোগিতা করেছেন। অত্র কলেজের অধ্যক্ষ মোঃ শাহিনুর মিয়া এই প্রতিষ্ঠানটির শুধু শিক্ষার দিকেই সুনজর রাখেনি, পাশাপাশি শিক্ষার্থীদের মানস গঠনে প্রয়াসে শিক্ষার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা করে উন্নীত করেছে একটি আধুনিক ও অনন্য প্রতিষ্ঠানে। জাতীয় দিবসগুলোতে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা সভা, চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতির ইতিহাস জানানো হয় শিক্ষার্থীদের। সুশিক্ষিত ও মেধাবী শিক্ষকদের নিবেদিত শ্রম আর অধ্যক্ষের বিচক্ষণ নেতৃত্বেই বর্তমানে নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজটিতে প্রভাতী ও দিবা শাখায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। সকলের ঐকান্তিক চেষ্টায় স্কুল এন্ড কলেজটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সাফল্যের দিকে। আমার কাছে আমার স্কুলটি খুবই প্রিয়। সকল শিক্ষক আমার কাছে পিতৃতুল্য।
