মা

আপডেট : ১৪ মে ২০১৩, ১৭:৪৩
মা তো আমার পৃথিবীতে সবচেয়ে যে দামি, যোগ-বিয়োগের অঙ্ক কষে বুঝতে পারি আমি। আমার কষ্টে এত কষ্ট পায় না তো আর কেউ মায়ের চোখে নদীর মতো গড়ায় জলের ঢেউ। মায়ের মতো আদর-স্নেহ কেউ করে না অত, মাসি-পিসি কেউই তো নয় আমার মায়ের মতো।