জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ছোট্ট ছেলে রবি
বিশ্বসভায় বাংলা ভাষার নোবেলজয়ী কবি।
ধরাবাধাঁয় নিয়মনীতি ভাললাগেনি বলে
পাঠশালাতে যেতো না সে অসুখ হওয়ার ছলে।
তাই বলে তার জ্ঞান পিপাসা কম ছিল না কিছু
সারা জীবন ঘুরছে সে যে জ্ঞানের পিছু পিছু।
তার উপন্যাস, গান-কবিতা গল্প-ছড়া-নাটক
আজো পড়ে আনন্দ পাই, অসংখ্য তার পাঠক।
