সম্মাননা ও শিশুসাহিত্য পুরস্কার প্রদান
আগামী শুক্রবার বিকাল ৫টায় আনন ফাউন্ডেশনের উদ্যোগে সুফিয়া কামাল গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ছড়াকার সুকুমার বড়ুয়া ও ফারুক নওয়াজকে সম্মাননা ও আনন শিশুসাহিত্য পুরস্কার প্রদান করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের সভাপতি স.ম. শামসুল আলম।
সাদিয়ার সাফল্য
কচি-কাঁচার আসরের সদস্য বোন সাদিয়া আক্তার ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার নেছারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সাদিয়ার বাবার নাম এ.জাফর আহমদ ও মায়ের নাম নুরুন্নাহার বেগম। সে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। কচি-কাঁচার আসরের তার সদস্য নম্বর: ৩২৭৯।
মামুনের সাফল্য
কচি-কাঁচার আসরের সদস্য মনিরুজ্জামান মামুন এবছরের দাখিল পরীক্ষায় মীর হাজারীবাগ তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মামুনের বাবার নাম মো. রুহুল আমিন ও মায়ের নাম মানসুরা আমিন। মামুনের সদস্য নম্বর:১৮৪৬। সে ডাক্তার হতে চায় এবং সকলের দোয়াপ্রার্থী।
