উ দ্দী প না স ং বা দ

ঢাবির ব্যবস্থাপনা বিভাগর সার্বিক চিত্রের মাধ্যমে দেয়াল উপস্থাপনা

আপডেট : ১৪ মে ২০১৩, ১৭:৪৬
সম্প্রতি ঢাবির ব্যবস্থাপনা বিভাগের ১৬তম ব্যাচের উদ্যোগে মহাদেশভিত্তিক বিভিন্ন দেশের তথ্য সংবলিত ছবি ও সার্বিক চিত্রের মাধ্যমে দেয়াল উপস্থাপনার আয়োজন করা হয়। অভিনব এ উপস্থাপনায় বিশ্বের বিভিন্ন দেশ তার বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়েছে ছোট্ট একটি ক্লাসরুমে। শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এক একটি গ্রুপ এক একটি মহাদেশকে প্রতিনিধিত্ব করেছে। মহাদেশের অধীনে প্রত্যেকটি দেশের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সামাজিক ব্যবস্থা, খাদ্যাভ্যাস, ধর্মীয় বিশ্বাস, ঐতিহাসিক স্থান ও ঘটনা, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক উত্থান, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি ফুটে উঠেছে প্রত্যেক গ্রুপের দেয়াল উপস্থাপনায়। প্রতিনিধিত্বকারী দেশের বিভিন্ন রকম খাবার, পোশাক-পরিচ্ছদ ও আচরণে প্রতিনিধিত্বকারী দেশের সংস্কৃতি ,খাবার, পোশাক-পরিচ্ছদ, মৃিশল্প, কারুশিল্প, যুদ্ধাস্ত্র ও অন্যান্য বিশেষ বিশেষ জিনিসপত্রের উপস্থাপনা যোগ করেছে নতুন মাত্রা। সার্বিক বিচারে এ আয়োজনটি চিত্রায়িত হয়েছে জাতিসংঘের রুল মডেল হিসেবে। আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ছিলেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মো. মেছবাহ উদ্দীন।