ইমরান আহমেদ। এ সময়ের মেধাবী কণ্ঠশিল্পী। জন্ম লক্ষ্মীপুর জেলায় ১৯৮২ সালে। ইমরান রায়ের বাজার হাইস্কুল থেকে এসএসসি এবং নিউ মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে বিকেএসপিতে ভর্তি হয়েছেন। সংগীত ক্যারিয়ারের পাশাপাশি পড়াশোনা কিভাবে চালিয়ে যাচ্ছেন? ইমরানের সরল উত্তর, ‘আমি আমার বাবা মায়ের বড় সন্তান। আমার একটি ভাই ও একটি বোন আছে। ওরা সবাই আমাকে উত্সাহ দেয়। পরিবারের সবার ভালোবাসার কারণেই আজ আমি ইমরান হয়ে উঠেছি।’ বেশি গান নয়, ভালো গান করতে চায় ইমরান আহমেদ। সমপ্রতি শেষ হয়েছে ইমরানের একক অ্যালবামের কাজ। অ্যালবামের নাম ‘থেমোনাকোও বন্ধু’। ইমরানের কথা ও সুরে অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু, শহীদ মাহমুদ ও রোমেল (যাত্রী)। সারাদিন বন্ধুদের সঙ্গে জমপেশ আড্ডা দিতে পছন্দ করেন ইমরান। কিন্তু সময়ের অভাবে খুব একটা আড্ডা দেয়া হয় না। ইমরান বলেন, ‘বন্ধুরা পড়াশোনার ব্যাপারে আমাকে খুব হেল্প করে। ওদের সহায়তা ছাড়া পড়াশোনা চালানো আমার পক্ষে কষ্টসাধ্য ছিলো।’
ইমরান গানের মানুষ হিসেবে পরিচিত হলেও তার নিজের রাজ্য আরো স্বপ্নিল। ইমরানের আবার অনেক গুণ। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ভীষণ দুর্বলতা। মা-বাবার কাছ থেকেও এ ব্যাপারে উত্সাহ মিলেছে বলে খেলাটাকে আয়ত্ত করা সহজ হয়েছে। ইমরান বলেন, ‘ছোটবেলায় যে বিষয়েই আগ্রহ দেখিয়েছি, পরিবারের সবার সহযোগিতা পেয়েছি, উত্সাহ পেয়েছি। হয়তো এ কারণেই আমার ভেতরকার প্রতিভাগুলোকে আমি জানার সুযোগ পেয়েছি। বইকে ঘিরে ইমরানের সবচেয়ে বেশি আগ্রহ। ফলে বহির্বিশ্বের অনেক বিষয়েই ইমরানের ধারণা বেশ পোক্ত।
