ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা অপূর্ব সর্বপ্রথম ‘ভালোবাসা তোমার জন্য’ অ্যালবামে ‘ইচ্ছেগুলো’ শিরোনামের একটি গান দিয়েই একজন কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তাও প্রায় ৭ বছর আগে। তারপর তিনি একাধিক শিল্পীদের সঙ্গে ডুয়েট গানে কণ্ঠ দেন। তাদের মধ্যে ফাহমিদা নবী, ঈশিতা, অপি করিম উল্লেখযোগ্য। সেই ধারাবাহিকতায় অপূর্ব এবার কণ্ঠ দিলেন ছোটপর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী জাকিয়া বারী মমর সঙ্গে। ‘ভালোবাসার চতুষ্কোণ’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিলেন তারা।
