আজিজুল হাকিম :নিজের বয়সকে কীভাবে প্রতারিত করা যায়, তা খুব ভালো করেই জানেন তিনি। অভিনয়ের ক্ষেত্রে তিন প্রজন্মের নায়িকার বিপরীতে কাজ করার রেকর্ড একমাত্র তারই রয়েছে। সারাজীবন অভিনয়ের সাথে সম্পৃক্ত থেকে পেয়েছেন অনেক সম্মাননা। আর অগণিত দর্শকদের ভালোবাসাতো রয়েছেই। গুণী এই অভিনেতার জন্মদিন আজ। আজ জন্মদিনেও নাটকের শুটিংয়ে থাকবেন তিনি। বাকি সময়টা রেখেছেন শুধুই পরিবারের জন্য। বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা।
