মিউজিক ভিডিও নির্মাতা উদয়

আপডেট : ১৪ মে ২০১৩, ১৯:০৫
রেডিও জকিরা মূলত কেউই একক পরিচয়ে আর থাকেন না। তবে রেডিও জকিদের ভেতরে গায়ক হয়ে উঠবার যে প্রবল প্রতিযোগিতা শুরু হয়েছিল, সেদিকে না গিয়ে আর জে উদয় হাঁটা শুরু করেছেন একটু অন্যপথে। মিউজিক ভিডিও নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। নিজের একটি প্রোডাকশন হাউজও দিয়ে ফেলেছেন। নাম দিয়েছেন ‘গ্রীন এন্টারটেইনমেন্ট।’ প্রথমবারের মতো পরিচালকের সুক্ষ্ম চোখ দিয়ে দেখেছেন চলন্ত ছবির ফ্রেম। তবে ভিডিওর এই ফ্রেমের সাথে তার কত কালের প্রেম ছিল তা জানাননি তিনি। শুধু বলেছেন, ‘এক ধরনের কাজের নেশা থেকেই মিউজিক ভিডিও নির্মাতা হয়েছেন তিনি।’ যদিও এর আগে নিজের একটি গানও রেকর্ড করেছেন। কিন্তু সেটা স্রেফ শখের বশে। নিজের একটি প্রতিষ্ঠিত পরিচয় খোঁজার আকাঙ্ক্ষা বুঝি সকলেরই থাকে। সেই উদ্দামতা আর উন্মাদনার লাগাম খুলেই বোধ করি এবারে ভিডিও নির্মাতা হিসেবে নতুন পথে হাঁটলেন। দেখা যাক এই পথে কতদূর আর কতক্ষণ তিনি হাঁটতে পারেন নিজের সাফল্যের অংকে। তাই রেডিও জকি উদয়ের এখন নতুন পরিচয় মিউজিক ভিডিও নির্মাতা।’