গেল বছর একই লাইনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের নাচার গিনেজ রেকর্ড স্থাপিত হয় আমেরিকার নিউইয়র্কের পোক্যাপসিতে। সেদিন বিশেষ এক আয়োজনের মধ্য দিয়ে ওয়াকওয়ে ওভার দ্য হাডসন নামের একটি সংগঠনের উদ্যোগে ২,৫৬৯ জন স্বেচ্ছাসেবক একটি মাত্র লাইনে পাশাপাশি দাঁড়িয়ে নাচের কয়েকটি মুদ্রা প্রদর্শন করেন। মূলত সংগঠনটির বিভিন্ন দাতব্য কাজের জন্য অর্থ সংগ্রহের অংশ হিসেবেই এই বিশেষ সমবেত নাচের আয়োজন করা হয়েছিল। এ ছাড়া বিশেষ এই আয়োজনের জন্য আলাদাভাবে একটি গানও তৈরি করা হয়।
