খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন মনি

আপডেট : ১৪ মে ২০১৩, ১৯:২১
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। গত রবিবার রাতে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। তিনি জাতীয়তাবাদী নাগরিক ফোরামের ব্যানারে আসন্ন কেসিসি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেসিসি’র মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত রবিবার মনিরুজ্জামান মনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।