ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগে ছয় বছরের জেল এবং সরকারি অফিসে আজীবন নিষেধাজ্ঞা প্রদান করার দাবি জানিয়েছে বিরোধী পক্ষের আইনজীবী। সোমবার দেশটির মিলানের একটি আদালতে বিচার চলাকালীন ঐ আইনজীবী এ আহ্বান জানায়। আইনজীবীরা অভিযোগ করে বলেন, ২০১০ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন এক ১৭ বছরের নর্তকী কিশোরীর সাথে টাকার বিনিময়ে তার বাড়িতে ডেকে এনে শারীরিক সম্পর্ক গড়ে। এমনকি তার অফিসেও যৌন নির্যাতন করে। ঐ নারী এজন্য তার থেকে ৭০০০ ইউরো নিয়েছে। তবে বার্লোসকোনি এবং মরোক্কান ঐ নারী এ অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে কর জালিয়াতির ঘটনায় ২০১২ সালের অক্টোবরে তাকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়। ঐ মামলার আপিল করলে গত সপ্তাহে তার রায় হয় এবং তিনি হেরে যান। এছাড়াও তার বিরুদ্ধে আরো অনেক মামলা রয়েছে। গত রবিবার ‘এ’ টিভির একটি অনুষ্ঠানে রবিবার এক সাক্ষী বলেন, সাবেক প্রধানমন্ত্রী তার অতিথিদের গান এবং বিভিন্ন ধরনের গল্প বলে বিনোদন দিতেন। তবে বার্লোসকোনি ঐ অভিযোগ অস্বীকার করে বলেন- রুবি নামে ঐ নারীর সাথে তার কখনোই যৌন সম্পর্ক হয়নি।
