চীনের তিনটি সরকারি জাহাজ সোমবার টোকিও নিয়ন্ত্রিত বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের জলসীমায় প্রবেশ করেছে। এদিকে দু’দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা এ বিরোধ নিরসনের কোন ইঙ্গিতও দেখা যাচ্ছে না। জাপান কোস্টগার্ড জানায়, স্থানীয় সময় সকাল ৯টার পর পূর্বচীন সাগরের সেনকাকু দ্বীপপুঞ্জের ১২ নটিক্যাল মাইল ভেতরে নৌবাহিনীর এসব পর্যবেক্ষণ জাহাজ দেখা গেছে। চীনের কাছে দ্বীপপুঞ্জটি দিয়াউস নামে পরিচিত। দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে দু’দেশের মধ্যে গত কয়েক মাসের তীব্র বিরোধের সর্বশেষ ঘটনা এই তিন জাহাজের প্রবেশ। গত সেপ্টেম্বরে টোকিও তিনটি দ্বীপ জাতীয়করণ করলে দু’দেশের মধ্যে তীব্র বিরোধের সূত্রপাত ঘটে।
