স্তন ক্যান্সারে আক্রান্ত জোলি
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার স্তন কেটে ফেলা হয়েছে। ৩৭ বছর বয়সী অ্যাঞ্জেলিনা এ অপারেশনের খবর নিউইয়র্ক টাইমস জানায়। অ্যা্ঞ্জেলিনা জানান, তার স্তনে ক্যান্সারের ঝুঁকি থাকায় চিকিত্সকের পরামর্শে তিনি ঐ ঝুঁকি হ্রাস করার জন্য অপারেশনের সিদ্ধান্ত নেন। তিনি জানান, তার মা একদশক ধরে ক্যান্সারে ভুগে ৫৬ বছর বয়সে মারা যান। অস্কার বিজয়ী এই অভিনেত্রী এখন জাতিসংঘের বিশেষ দূত হিসেবেও কাজ করছেন। —বিবিসি
পোকাভক্ষণে ক্ষুধামুক্তি
পোকামাকড় ভক্ষণ বিশ্বব্যাপী ক্ষুধামুক্তির লড়াইয়ে কাজে আসবে; এমনকি এতে পুষ্টিও বাড়বে এবং কমবে দূষণ। আর তাই বেশি করে পোকামাকড় খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নতুন এক প্রতিবেদনে। এতে বলা হয়, ইতিমধ্যেই বিশ্বব্যাপী দু’শ’ কোটিরও বেশি মানুষের খাদ্যাভ্যাসে পরিণত হয়েছে কীটপতঙ্গ। তবে পোকামাকড় খেতে পশ্চিমা বিশ্বের বহু মানুষেরই বিব্রত হওয়া কিংবা ঘৃণার কারণে এটিকে তাদের খাদ্যাভ্যাসে পরিণত হওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে দেখছে এফএও। — রয়টার্স
ডিজিটাল ব্যাংক ডাকাতি
এক হ্যাকার গ্রুপ প্রি-পেইড ডেবিট কার্ড ডেটাবেইস হ্যাক করে কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের এটিএম বুথ থেকে হাতিয়ে নিয়েছে ২ কোটি ৯০ লাখ ডলার। প্রযুক্তিবিষয়ক সাইট অরেঞ্জ নিউজ এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের আইনজীবীরা সমপ্রতি ঘটা হ্যাকিংয়ের ঘটনাটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। হ্যাকার্রা ভুয়া চৌম্বক কার্ড ব্যবহার করে অর্থ তুলে নেয়। যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের আইনজীবী লরেটা লিঞ্চ হ্যাকিংয়ের এ ঘটনাকে একুশ শতকের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি হিসেবে অভিহিত করেছেন। —রয়টার্স
