আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে রচনা প্রতিযোগিতা

আপডেট : ১৪ মে ২০১৩, ২১:৩৭
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আগামী ২৬ জুন রচনা প্রতিযোগিতা ’১৩-এর আয়োজন করেছে। দুটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং রচনার বিষয় নিম্নরূপ: ‘ক’ গ্রুপ: মাধ্যমিক ও সমপর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য। বিষয়: “মাদক মুক্ত শিক্ষাঙ্গন” (১০০০ শব্দের মধ্যে)। ‘খ’ গ্রুপ: উচ্চ মাধ্যমিক ও সমপর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য। বিষয়: “সুস্থ থাকুন, মাদক মুক্ত সমাজ গড়ুন” (১৫০০ শব্দের মধ্যে আগ্রহী শিক্ষার্থীদের ১০ জুনের মধ্যে স্বহস্তে রচনা লিখে পৃথক কাগজে জীবন বৃত্তান্ত ও যোগাযোগের ঠিকানা লিখে পাঠাতে হবে। যোগাযোগের ঠিকানা-প্রণব কুমার নিয়োগী, যুগ্মসচিব পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ৪৪১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। -প্রেস বিজ্ঞপ্তি