ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থার দাবি মেনে নিলে দেশ ও জাতি মুক্তি পাবে। দেশ গভীর সঙ্কটের পথ থেকে ফিরে আসবে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সকল বিরোধীদলের দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। অন্যথায় দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে। তাছাড়া দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত এদেশে নেই।
