হরতালে ফতুল্লায় যানবাহন ভাংচুর আগুন

আপডেট : ১৪ মে ২০১৩, ২২:৩৭
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল মঙ্গলবার সকালে তাণ্ডব চালিয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় তারা একটি বাস ও একটি কভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে আশেপাশের লোকজন ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পিকেটাররা ভাংচুর করে কয়েকটি যানবাহন। এ সময় তারা হরতালের সমর্থনে মিছিল বের করে। এ ঘটনায় বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থলে গেলে পিকেটাররা পালিয়ে যায়।