সাঈদীর পুত্র শামীম সাঈদীকে আটকের নিন্দা

আপডেট : ১৪ মে ২০১৩, ২২:৪১
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী আদালত থেকে জামিন লাভ করার পরে তাকে মুক্তি না দিয়ে গতকাল জেল গেট থেকে পুনরায় গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। তিনি বলেন, এ ঘটনায় আবার প্রমাণিত হলো, এ সরকার গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে না। কোন সভ্য সমাজে এ ধরনের ঘটনা অকল্পনীয়।