কালীগঞ্জ পৌরসভা নির্বাচন ২০ জুন

আপডেট : ১৪ মে ২০১৩, ২২:৪২
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার নির্বাচন আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৬ মে, মনোনয়নপত্র বাছাই ২৭ মে ও প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জুন। গতকাল সোমবার স্থানীয় সরকার (পৌরসভা) বিধিমালা, ২০১০ -এর বিধি ১০ অনুযায়ী নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নতুন সৃষ্ট এই পৌরসভার নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীরা প্রতিন্দ্বন্দ্বিতা করতে পারবেন। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার।