আজকের রাশিফল

আপডেট : ১৫ মে ২০১৩, ১৭:৩৭
১৬ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ২ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৫ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ৬ ও ৭। শুভবার: শুক্র ও সোমবার। শুভরত্ন:হীরক ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি: কল্পনাপ্রবণ। আপনার মন ও চিন্তাভাবনা বহির্মুখী। আপনার ইনটুইশন ও বিশ্লেষণী ক্ষমতা প্রখর। রহস্যময় ও আধাভৌতিক বিষয়, ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আপনার আকর্ষণ রয়েছে। নিজের কথা গুছিয়ে বলা ও অন্যকে প্রভাবিত করার গুণ আছে আপনার। বাস্তববাদী ও বৈষয়িক হতে পারলে আপনার পার্থিব সাফল্যের পথ কেউ আটকে রাখতে পারবে না। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: হেনরী ফন্ডা, পিয়ার্স ব্রসনান, ডেবরা উইঙ্গার। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজ-কর্মে সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। সঞ্চয় প্রচেষ্টা সফল নাও হতে পারে। কোন বন্ধুর সহযোগিতা পাবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে কিছু ঝামেলার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ঋণগ্রস্ত হওয়ার আশংকা আছে। সতর্কতার সাথে বিনিয়োগ করুন। রোমান্টিক যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। পাওনা টাকা আদায় হতে পারে। আজ কোন সুযোগ সৃষ্টি হতে পারে। সৃজনশীল কাজে সফলতা আসতে পারে। শিল্পি ও সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আর্থিক দিক ভালো যাবে। একাধিক সূত্র হতে অর্থ আদায় হতে পারে। উপার্জনের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আর্থিক দুশ্চিন্তা হ্রাস পাবে। বিনোদন শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ জনসম্পৃক্ত কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। অসতর্ক আচরণের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। সন্তানের স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পদোন্নতির যোগ আছে। শ্রমিকদের জন্য দিনটি অশুভ। কোন রকম দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরিশ্রম বৃদ্ধি পাবে। পাওনা টাকা সম্পূর্ণ আদায় নাও হতে পারে। আজ ভালো কোনো সংবাদ নাও হতে পারে। ঝুঁকিপূর্ণ কোন সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। খাদ্যদ্রব্যর ব্যবসায় কোন রকমের ঝামেলা হতে পারে। কোন রকমের আইনি সমস্যা হতে পারে। আজ কোন ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। যোগাযোগ শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে কোনো ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে। সহকর্মীদের সহযোগিতা আশা না করাই ভালো। অসহযোগিতার জন্য ইচ্ছা করলেও সব কাজ শেষ করতে পারবেন না। পুরনো কোনো সমস্যার সমাধান হবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ খাদ্যদ্রব্যের মজুদদারী ফলপ্রসূ হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কারো স্বার্থপরতায় মানসিক অশান্তি দেখা দিতে পারে। দূরের যাত্রা ফলপ্রসূ হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ না করলেই ভালো করবেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ শরীর খুব একটা ভালো থাকবে না। দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন। অন্যথায় রক্তচাপজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। চাকরির ইন্টারভিউতে ভালো করার সম্ভাবনা আছে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ মিডিয়া কর্মীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কোনো ধরনের মানসিক চাপে ভুগতে পারেন। যে কোন সমস্যায় মনোবল অব্যাহত রাখার চেষ্টা করুন। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। অসুস্থতাকে অবহেলা করবেন না। যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ পরিহার করতে পারলে ভালো করবেন।