ম্যাক্সিম হট মিলি

আপডেট : ১৫ মে ২০১৩, ১৮:১৩
ম্যাক্সিম প্রতি বছর ১০০ জনের একটি তালিকা তৈরি করে, সেই তালিকায় স্থান পায় জনপ্রিয় সব অভিনেত্রী-গায়িকা। বছর পরিক্রমায় এবারও প্রতিবারের মতো তালিকা করা হয়েছে। সেই তালিকায় শুধু জায়গাই নয়, সেলেনা গোমেজ এবং রিহানাকে পেছনে ফেলে এবার ‘ম্যাক্সিম হট ১০০’ তালিকায় এক নম্বর আসনটি পেয়েছেন গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাস। তার কথা লিখেছেন প্রাঞ্জল সেলিম ‘ম্যাক্সিম’ ম্যাগাজিন এখনও আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ না করলেও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে ইতোমধ্যেই ভক্তদের খবরটি জানিয়েছেন মাইলি। মাইলি বলেন, ‘তালিকায় এক নম্বরে থাকা খুবই আনন্দের ব্যাপার। বিশেষ করে এই জরিপটি করা হয়েছে ভক্তদের ভোটের মাধ্যমে। আমার ভক্তরা সবচেয়ে ভালো!’ তিনি আরও জানান ‘ম্যাক্সিম হট ১০০’ তালিকায় এক নম্বর হওয়া প্রতিটি নারীর জন্য স্বপ্ন। ভক্তদের ভোটে নির্বাচিত ‘ম্যাক্সিম হট ১০০’ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় নম্বরে আছেন সেলেনা গোমেজ এবং রিহানা। এরপর ৪ এবং ৫ নম্বরে রয়েছেন মিলা কিউনিস এবং জেনিফার লরেন্স। মাইলি রে সাইরাস, আসল নাম ডেসটিনি হোপ সাইরাস একজন মার্কিন কণ্ঠশিল্পী, অভিনেত্রী এবং লেখিকা। ডিজনি চ্যানেল সিরিজের ‘হানা মন্টানা’য় অভিনয় করার জন্যই তিনি বিশেষভাবে পরিচিত। ‘হানা মন্টানা’র সাফল্যর পর অক্টোবর ২০০৬-এ তার গানের একটি সিডি প্রকাশিত হয়। এখানে তিনি আটটি গান গেয়েছিলেন। সংগীত জগতে পেশাদার গায়িকা হিসেবে তার প্রথম একক অ্যালবাম ‘মিট মাইলি সাইরাস’ যা প্রকাশ পায় ২৩ জুন ২০০৭ সালে। এই অ্যালবামে ‘সি ইউ অ্যাগেন’-এর প্রথম দশটি সফল গান ছিল। রেডিও ডিজনির মূলস্রোতের টপ ৪০-তে উঠে আসতে এবং বেতার জগতের সাফল্যকে ছুঁতে এই গান সাইরাসকে সাহায্য করেছিল। ২২ জুলাই ২০০৮-এ তার দ্বিতীয় অ্যালবাম ‘ব্রেকআউট’ মুক্তি পায়। ‘ব্রেকআউট’ সাইরাসর প্রথম অ্যালবাম যা কোনোভাবে ‘হানা মন্টানা’-এর সঙ্গে যুক্ত নয়। দুটি অ্যালবামই বিলবোর্ড ১ নম্বর দখল করে। ২০০৮-এ তার ‘হানা মন্টানা’ এবং ‘মাইলি সাইরাস :বেস্ট অব বোথ ওয়ার্ল্ডস কনসার্ট’ নামক এক ছবি মুক্তি পায়। ২০০৮-এ তিনি ‘বোল্ট’ নামক এক ছবিতে অভিনয় করেন এবং তার সাউন্ডট্র্যাকের জন্য ‘আই থট আই লস্ট ইউ’ গানটি রেকর্ড করেন। এই গানটির জন্য তিনি গোল্ডেন গ্লোব মনোনয়ন পান। ‘হানা মন্টানা’-এর উপর ভিত্তি করে তৈরি অন্য একটি ছবি (স্পিন অফ) যার নাম ‘হানা মন্টানা :দ্য মুভি’তে তিনি অভিনয় করেন। ২০০৯ সালের ১০ এপ্রিল এই ছবিটি মুক্তি পেয়েছিল। এ ছাড়াও এই ছবিটির জন্য প্রধান একক গান ‘দা ক্লাইম্ব’ তিনি রেকর্ড করেন। ২০০৮ সালে টাইম ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তিত্ব তালিকায় জায়গা করে নেন সাইরাস। ফোর্বস ম্যাগাজিনের ‘সেলিব্রিটি ১০০’ তালিকায় ২০০৮ সালে ২৫০ লাখ ডলার আয়ের জন্য তিনি ৩৫তম স্থান পান। সাইরাস ২৩ নভেম্বর ১৯৯২ সালে ন্যাশভিল, টেনেসিতে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম লেটিসিয়া আর বাবা লোকগীতি শিল্পী বিলি রে সাইরাস। তার বড় ভাইয়ের নাম ট্রেস সাইরাস। সে একটি ইলেক্ট্রনিক রক ব্যান্ড মেট্রো স্টেশনের হয়ে গান গায় এবং গিটার বাজায়। তার বড় বোন, ব্র্যান্ডি এই দুই ভাইবোন টিশের আগের পক্ষের সন্তান যাদের বিলি রে সাইরাস খুব ছোট বয়সেই দত্তক নিয়েছিলেন। তার এক বড় সত্ ভাইও আছে যার নাম ক্রিসটোফার কোডি। তবে সে তার নভেম্বর ২০০৭-এর টেক্সাসের ফোর্ট ওয়ার্থ কনসার্টের পর ক্রিসটোফারকে আর দেখেনি। সাইরাসের ছোট ভাই ব্রায়সন এবং ছোট বোন নোয়া সাইরাস। সাইরাসের বাবা-মা তার নাম দিয়েছিলেন ডেসটিনি হোপ কারণ তাদের আশা ছিল তিনি জীবনে অনেক সাফল্য পাবেন। তার ডাকনাম দেওয়া হয়েছিল ‘মাইলি’ কারণ ছেলেবেলায় তিনি সব সময় হাসতেন অর্থাত্ ‘স্মাইলি’-এর সঙ্গে তার মিল দেখে। পড়াশোনা সাইরাস হেরিটেজ মিডল স্কুলে পড়াশোনা করেন। স্কুলে থাকাকালে তিনি চিয়ারলিডার ছিলেন। এখন তিনি অপশনস ফর ইউথ স্কুলে পড়েন। তার একজন গৃহ শিক্ষক আছেন যিনি টিভি শোর সেটে এসে তাকে পড়িয়ে যান। সাইরাস ন্যাশভিল, টেনেসিতে তার বাবা-মায়ের খামারবাড়িতে বড় হয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে পারিবারিকভাবে বেশ গোছানো এবং উচ্ছল আমাদের তরুণদের ক্রেজ মাইলি সাইরাস। তিনি মাত্র নয় বছর বয়সে অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং টরন্টো কানাডায় অবস্থিত আর্মস্ট্রং অ্যাক্টিং স্টুডিওতে প্রশিক্ষণ নিতেও শুরু করেন। তখন তিনি পরিবারসহ চার বছরের জন্য ওই জায়গায় বসবাস করেছিলেন। অতিথি অভিনেতা হিসেবে কাইলি নামের এক মেয়ের চরিত্রে তিনি প্রথম অভিনয় করেন তার বাবার তৈরি ‘ডক’ নামে একটি টেলিভিশন সিরিজে। টিম বার্টনের ‘বিগ ফিশ’-এ তিনি ‘ইয়াং রুথি’-এর ভূমিকায় অভিনয় করেন। তাতে অভিনেত্রী হিসেবে তার নাম দেখানো হয়েছিল ডেসটিনি সাইরাস। জুন ২০০৯ সালে সাইরাস তার অভিনয় পেশার প্রতিনিধি হিসেবে ইউনাইটেড ট্যালেন্টস এজেন্সির পরিবর্তে ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সিকে বেছে নেন যারা আগে তার গানের বিপণনের দায়িত্ব নিয়েছিলেন।