মন্তব্য

আপডেট : ১৫ মে ২০১৩, ১৮:১৬
 ‘এ পর্যন্ত বউ সেজেছি গুনে গুনে ১০১ বার! উপস্থাপনার খাতিরে আমাকে বারবার বউ সাজতে হয়েছে। আগামীতেও সাজতে হবে।’ উপস্থাপিকা শারমীন লাকি জনপ্রিয় অনুষ্ঠান ‘লাক্স ব্রাইডাল শো’র শততম পর্ব প্রচার উপলক্ষে বউ সাজার সেঞ্চুরি পূরণ প্রসঙ্গে বলেন।  ‘মা দিবসের জন্য আমরা এই নতুন কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের এ স্লোগানে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে ক্যামব্রিয়ান কলেজ। সবার সম্মিলিত প্রয়াসে আমরা দেশের সব মানুষের কাছে বৃদ্ধাশ্রমে থাকা সব মাকে ঘরে ফেরানোর চেষ্টা চালিয়ে যাব।’ ব্যাণ্ড শিল্পী বিপ্লব মায়ের প্রতি সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘বৃদ্ধাশ্রমকে না বলো’ শিরোনামে একটি গান তৈরি করেছে প্রমিথিউস। এ প্রসঙ্গে বলেন তিনি।  ‘ক্যামেরার সামনে প্রতিদিন দাঁড়ানো আসলে এখন একটা অভ্যাসে পরিণত হয়েছে। অভিনয় কিংবা কোনো না কোনো নৃত্যনুষ্ঠানের শুটিং প্রায় প্রতিদিনই থাকে। তবে আমি একদমই ক্লান্ত হই না নিয়মিত কাজ করে। বরং উপভোগ করি প্রতিটি কাজ। তবে এখন আমার মা ও বোন যেহেতু ঢাকায় রয়েছেন, তাই তাদের সঙ্গে বেশি সময় কাটাতে চাচ্ছি।’ অভিনয়শিল্পী নাদিয়া কাজ থেকে খানিকটা অবসর নেওয়া প্রসঙ্গে বলেন।