চাঁদনী
বাংলাদেশের নাট্যাঙ্গনে চাঁদনী একটি অতি পরিচিত নাম। ছয় বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনে একটি নাটকে অভিনয়ের মাধ্যমে মিডিয়া অঙ্গনে প্রবেশ করলেও পরবর্তীতে তিনি নাচের শিল্পী হিসেবেই অনেকের কাছে পরিচিতি পান। সে জন্য নাচের উপর তিনি শিক্ষাসপ্তাহ পুরস্কার, শিশু-কিশোর পুরস্কারসহ আরও অনেক পুরস্কার অর্জন করেন। ‘দুখাই’ সিনেমার পর তানভীর মোকাম্মেলের ‘লালশালু’ এবং তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’য় অভিনয় করতে দেখা যায় তাকে। তার অভিনীত এই তিনটি সিনেমার মধ্যে ‘দুখাই’ এবং ‘লালশালু’ সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ‘বন্ধু’ নামের একটি এনজিওতে এই শিল্পী কাজ করে যাচ্ছেন নিয়মিত, যারা এইডস প্রতিরোধে প্রচারণা চালায়। আগামী ১৯ মে এই শিল্পীর জন্মদিন। তার এই জন্মদিনে আনন্দ বিনোদন-এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা।
এ সপ্তহে আরও যাদের জন্মদিন
১৮ মে :অভিনেতা সোহেল আরমান।
