বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে তিন দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৫ বৈশাখ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করছেন স্থানীয় শিল্পীরা।