দিনাজপুর
দিনাজপুরের ফুলবাড়িতে যথাযোগ্য মর্যাদায় পৃথক পৃথকভাবে গত ৮ মে সন্ধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। দিবসটি পালনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই দিন সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, শিক্ষক গোবিন্দ চন্দ্র সরকার, আঁখি সরকার প্রমুখ। পরে রবীন্দ্র সংগীত ও কবিতা আবৃত্তি করেন গোবিন্দ চন্দ্র সরকার, খালিদ হোসেন বকুল, আঁখি সরকার, নাজমুল ইসলাম, মাইশা প্রমুখ।
