গল্প নয় সত্যি

সবচেয়ে বড় ডাকাতি!

আপডেট : ১৫ মে ২০১৩, ২০:২৮
ব্যাংক ডাকাতি মানেই যাদের চোখে ভেসে ওঠে মুখোশ পড়া একদল সশস্ত্র যুবক, সতর্কতা অ্যালাম, গুলি, চিত্কার বা তার চেয়ে ভয়ংকর কোনো অ্যাকশন দৃশ্য এবার তাদেরকে রীতিমতো বোকা বানিয়ে ছেড়েছেন এ যুগের একদল ডিজিটাল ডাকাত। আধুনিক সময়ে নানা সময়ে হ্যাকিং বা তথ্য চুরির মাধ্যমে হ্যাকারদের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা সংবাদ শিরোনাম হলেও সম্প্রতি হ্যাকারদের একটি বড় দল বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন তা বাস্তবিক অর্থেই আঁতকে ওঠার মতো। ইতোমধ্যেই অরেঞ্জ নিউজ তাদের প্রযুক্তি বিষয়ক সংবাদ অংশে বিশ্বের বিভিন্ন দেশের এটিএম বুথ থেকে ২ কোটি ৯০ লাখ ডলার বা ২৩২ কোটি টাকার মতো। চাঞ্চল্যকর এই প্রতিবেদনে জানানো হয় অভিনব এই ব্যাংক ডাকাতির জন্য হ্যাকারেরা প্রথমে প্রি-পেইড ডেবিট কার্ড (যেখানে গ্রাহকরা তাদের সঞ্চিত অর্থের বিপরীতে কার্ড দিয়ে টাকা ওঠাতে পারেন) এর ডাটাবেইস বা তথ্যভান্ডার থেকে প্রয়োজনীয় তথ্য হাতিয়ে নেয়। সেখানে বিভিন্ন গ্রাহক সর্বোচ্চ কত টাকা পর্যন্ত তুলতে পারবেন সেই টাকার অংকে পরিবর্তন আনার পাশাপাশি এই গ্রাহকদের পিন নম্বর বা অ্যাকসেস কোডও নিজেদের মতো করে পাল্টে নেয় হ্যাকাররা। আর সবশেষ ধাপে গ্রাহকদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যগুলো নিজেদের মতো করে একাধিক এটিএম কার্ডের ম্যাগনেটিক ফিল্ডে রাইট করার মাধ্যমে অনায়াসেই এটিএম বুথ থেকে টাকা হাতিয়ে নেয়। এ ঘটনাটিকে একুশ শতকের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি হিসেবে অভিহিত করে যুক্তরাষ্ট্রের আইনজীবী লরেটা লিঞ্চ সন্দেহ প্রকাশ করেন যে সম্ভবত হাজার খানেক হ্যাকার এই ঘটনার সাথে জড়িত থাকতে পারেন। এদিকে এ ঘটনার মূল হোতাদের খুঁজে বের করতে ইতোমধ্যে সাত জনকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ প্রশাসন।