আরমিন আকতার
আরমিন আকতার দাগনভূঞা বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়, ফেনী থেকে এবারের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. নূরুল হক দৈনিক ইত্তেফাকের সাবেক কর্মচারী ও মাতা মাছুমা খাতুন গৃহিণী। সে ভালো ব্যাংকার হতে চায়।
আহসান হাবিব নির্জন
আহসান হাবিব নির্জন এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। নির্জন ইত্তেফাকের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান বাদল ও দুলারী রহমানের একমাত্র ছেলে। সে ডাক্তার হতে চায়।
অত্রি চৌধুরী
অত্রি চৌধুরী (আবির) এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা ননী গোপাল চৌধুরী চঞ্চল ব্যবসায়ী ও মা নিতু চৌধুরী গৃহিণী।
কাশফি মাহজাবিন মীম
কাশফি মাহজাবিন মীম এসএসসি পরীক্ষায় মতিঝিল টিএন্ডটি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা বেলাল হোসেন ও মা শাহিন আকতার।
মো. রায়হান সিকদার
মো. রায়হান সিকদার এসএসসি পরীক্ষায় শেখদী আবদুল্লা মোল্লা হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায়। তার পিতা মো. সরোয়ার হোসেন দুলাল সিকদার এজিস গ্রুপের ক্রয় কর্মকর্তা ও মা ইয়ামিনা বেগম শিলা গৃহিণী।
তাসলিমা তাবাসসুম সামিহা
তাসলিমা তাবাসসুম সামিহা এসএসসি পরীক্ষায় মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা হেদায়েতুল হক একজন ব্যাংকার এবং মা সালমা বেগম গৃহিণী।
এস আই কে পান্থ
এসএসসি পরীক্ষায় ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এস আই কে পান্থ বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী ও নাজনিন আক্তারের একমাত্র ছেলে।
