বিএনপির পটুয়াখালী জেলা কমিটি গঠন

আপডেট : ১৫ মে ২০১৩, ২০:৪৪
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরামর্শক্রমে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি পটুয়াখালী জেলা শাখার নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছেন। এতে এয়ার ভাইস মার্শাল (অব) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি, ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদারকে সিনিয়র সহ-সভাপতি, এম এ রব মিয়াকে সাধারণ সমপাদক এবং অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।