রাজবাড়ি জেলার বেলগাছী মহিলা উচ্চ বিদ্যালয়ে এ বছর এসএসসি পরীক্ষায় একশ’ ভাগ শিক্ষার্থী পাস করেছে। ১৯৯৪ সালে ফরাসি দূতাবাসের সহায়তায় প্রতিষ্ঠিত এই বেসরকারি বিদ্যালয় থেকে এবার তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বর্তমানে বিদ্যালয়ে ছয়শ’ শিক্ষার্থী পড়াশুনা করছে। ২০০৮ ও ২০০৯ সালেও এ বিদ্যালয় থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।—প্রেস বিজ্ঞপ্তি
