উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তাকে নিয়ে সিঙ্গাপুর নেয়া হয়। ব্যারিস্টার মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ। ব্যারিস্টার মওদুদের দ্রুত আরোগ্য কামনায় তার স্ত্রী হাসনা মওদুদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আরো পড়ুন : ভেনিজুয়েলার জাতীয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট আটক
গত ৫ মে বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে সমস্যাসহ হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যারিস্টার মওদুদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলো।
ইত্তেফাক/ইউবি
