সাতক্ষীরায় জামায়াতের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:৪৫
সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে শ্যামনগর উপজেলার খানপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গাজী নজরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা ও নাশকতা সৃষ্টির মামলায় শ্যামনগর থানা পুলিশ গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলাসহ ছয়টি মামলা রয়েছে। পুলিশ তাকে বিকেলে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।