বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ উপকূল আঘাত হানার প্রাক্কালে দুর্যোগময় পরিস্থিতিতে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের তিনজন কর্মকর্তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন:খাগড়াছড়ি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহনেওয়াজ, ভোলার উপ-বিভাগীয় প্রকৌশলী বিমল চন্দ্র মিস্ত্রি এবং কক্সবাজার সড়ক বিভাগের চকোরিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী জিএম শরীফুল রনী। গতকাল বুধবার যোগাযোগ মন্ত্রণালয় এ আদেশ জারি করে।
