রাজাপুরে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:৪৭
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ায় গণপিটুনিতে আহত সোহেল ওরফে ডাকু সোহেল মারা গেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সোহেল সাতুরিয়ার ফারুক হোসেনের ছেলে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে সোহেলের নেতৃত্বে একটি দল সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের সামনের চায়ের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও দুইজনকে পিটিয়ে আহত করে। এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিবাদ করলে অন্যরা পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী সোহেলকে ধরে গণপিটুনি দিয়ে রাজাপুর থানা পুলিশে সোপর্দ করে। থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।