আশুলিয়ায় নিরাপত্তা বাহিনী সতর্কাবস্থায়

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:৫০
আশুলিয়ার জামগড়ায় বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা গতকাল বুধবার বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কারখানায় এসে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করে বন্ধ থাকা গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় তারা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়। এদিকে গার্মেন্টস মালিক সংগঠনগুলোর সিদ্ধান্ত অনুযায়ী এখনো শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা বন্ধ রয়েছে। টহল ব্যবস্থা জোরদারের পাশাপাশি শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে। আশুলিয়া শিল্প পুলিশের ডিএডি আঃ ছাত্তার জানান, শ্রমিকরা কারখানা বন্ধ দেখে বিক্ষোভ করার চেষ্টা করলে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।